দেশের প্রতিটি গ্রামই প্রাকৃতিক সৌন্দর্যের লীলাক্ষেত্র।আমার কাছে আমার গ্রামই স্বর্গভূমি। অনলাইনে কয়েক লাইন লিখতে বসেছি আমার গ্রামের খাল নিয়ে।গ্রামের মধ্য দিয়ে বয়ে গেছে বোয়ালীখাল।পুরোনো জমি জায়গার দলিলে এই খালের নাম লুমাঘোমা খাল। ঐ খালের সঙ্গে গ্রামের মানুষের নিবিড় সম্পর্ক।আব্বার মুখে শুনা কথা আমাদের গ্রামের মানুষ চূড়ান্ত দরিদ্র ছিলেন।এখনও খুব একটা ভাল অর্থনৈতিক অবস্থা নয়।আগেকার সেই চরম অভাবের দিনে আমাদের গ্রামের মানুষ কখনও ভাতের চেয়ে মাছই বেশি পরিমাণে খেয়েছে।বোয়াল মাছ খালে পাওয়া যেত প্রচুর তাই খালের নাম বোয়ালীখাল এর থেকেই গ্রামের নামকরণ বোয়ালীপার।কাছাড়ের কাটিগড়ার তারিণীপুরের বোয়ালীপার অন্তত পিছিয়ে পড়া ঐ গ্রাম নিয়ে কেউ লিখেছিলেন বলে আমার জানা নেই।আমার দুর্বল কলম দিয়ে কতটা লিখতে পারবো ভয় পাই। আমাদের মাঠ ভরা ধান আর খাল ভরা মাছ।যদিও আজকাল আগের মত ততটা নেই।সেই খালের পাড়ের পাঠশালায় আমার পড়াশুনা জীবন শুরু। এখানেই আমার শৈশব। বছরে দু-একবার খাল অনেকটা শুকিয়ে যায়।প্রত্যেকের বাড়ির সামনে নিজ সীমার মাপ অনুযায়ী পুকুরের মত গর্ত করে রাখা।ঐ গর্ত গুলোতে থেকে মাছ শিকারের সুবিধে বেশ ভাল হয়।আমি ছোট্...